নির্বাচনী সংলাপে বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে বসবে ইসি
আগামী ৭ অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসির জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করেছে।
ইসি জানায়, ওইদিন সকালে আগারগাঁওয়ের ইসির সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন।
একইদিন বিকেলে নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে ইসি। এতে মোট ৪০ জন নারী নেত্রীর মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে প্রথম সংলাপ করে কমিশন। আগামী ৬ অক্টোবর গণমাধ্যমসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও ধারাবাহিকভাবে বৈঠকে বসবে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সংলাপে যে সব প্রস্তাব ও মতামত আসবে, তার কমিশন সেগুলো বাস্তবায়নে উদ্যোগ নেবে।