মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক: ইসরায়েলের কর্মকাণ্ডে বাংলাদেশের নিন্দা

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক: ইসরায়েলের কর্মকাণ্ডে বাংলাদেশের নিন্দা

favicon
অনলাইন সংস্করণ
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক: ইসরায়েলের কর্মকাণ্ডে বাংলাদেশের নিন্দা

গাজাবাসীর জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী কর্তৃক আটকের ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার করার নিন্দনীয় উদাহরণ বলে উল্লেখ করেছে ঢাকা।


শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অবিলম্বে সব আটক মানবাধিকারকর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃশর্ত মুক্তি, তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে হবে।


বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীর থেকে অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে। পাশাপাশি গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ বন্ধ করারও আহ্বান জানানো হয়।


বাংলাদেশ উল্লেখ করে, মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্ববাসীর সংহতির প্রতীক। তাই ইসরায়েলকে অবশ্যই গাজায় সহায়তা পৌঁছাতে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। বর্তমানে দখলদার বাহিনীর কারণে সাধারণ মানুষ জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।


বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের এই কঠিন সময়ে অবিচল সংহতি প্রকাশ করছে বলে বিবৃতিতে জানানো হয়।