মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে হেফাজতের কঠোর সমালোচনা

প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে হেফাজতের কঠোর সমালোচনা

favicon
অনলাইন সংস্করণ
প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে হেফাজতের কঠোর সমালোচনা

প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে দাবি করেছেন, দুটি পত্রিকার “পাপ ও জুলুমের ইতিহাস অনেক দীর্ঘ”।


তিনি অভিযোগ করেন, পতিত সরকারের অনুগত র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সরবরাহকৃত তথ্য যাচাই না করে এই দুই পত্রিকা জঙ্গিবিষয়ক সংবাদ প্রচার করেছে, যা ভারত-আমেরিকার যৌথ ওয়ার অন টেরর প্রকল্পের অংশ ছিল।


সম্প্রতি ধর্ষণবিষয়ক প্রতিবেদনে প্রথম আলোর সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে উল্লেখ করে তিনি বলেন—

“ধর্ষক মুসলিম সম্প্রদায়ের হলে তার পরিচয় হাইলাইট করা হয়, কিন্তু সংখ্যালঘু বা নৃগোষ্ঠীর হলে তা আড়াল করা হয়।”

এ অভিযোগকে তিনি ইসলামবিদ্বেষ ও ওলামাবিদ্বেষ হিসেবে আখ্যা দেন।


বিবৃতিতে আরো বলা হয়, প্রথম আলো দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও মতাদর্শিক কারণে পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন করে আসছে। ২০০৭ সালে প্রকাশিত ব্যঙ্গাত্মক কার্টুন, ওয়ান-ইলেভেনে তাদের ভূমিকা এবং সাজানো জঙ্গি মামলার ন্যারেটিভ তৈরিতে সহযোগিতা করার অভিযোগও তোলা হয়।


হেফাজত নেতা জানান, এর ফলে অসংখ্য নিরপরাধ মুসলিম তরুণ কারাগারে গেছে। তাই পত্রিকা দুটির সম্পাদকের বিচার হওয়া উচিত বলে দাবি করেন তিনি।


তিনি আরো বলেন—

“এখন নিউ মিডিয়ার যুগ। একতরফা জনমত গঠন আর সম্ভব নয়। প্রথম আলোকে ইসলামবিদ্বেষী ফ্রেমিং বাদ দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। এখনই তাদের বদলে যাওয়ার সময়।