মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বাংলাদেশ-তুরস্ক চতুর্থ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক সোমবার ঢাকায়

বাংলাদেশ-তুরস্ক চতুর্থ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক সোমবার ঢাকায়

favicon
অনলাইন সংস্করণ
বাংলাদেশ-তুরস্ক চতুর্থ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক সোমবার ঢাকায়

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আগামী সোমবার (৭ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। দুই দিনের সফরে তিনি ৬ অক্টোবর ঢাকায় পৌঁছাবেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে আলোচনা হবে। এর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা বিশেষ গুরুত্ব পেতে পারে।


কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে একিন্চি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


এ ছাড়া তিনি ঢাকায় বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের সঙ্গেও পৃথক বৈঠক করতে পারেন বলে জানা গেছে।