নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননা: শিক্ষার্থী অপূর্ব পাল কারাগারে
রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান, অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পাল কোরআন শরীফ পদদলিত করার অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ সময় তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান, যা আদালত মঞ্জুর করেন।
এর আগে, শনিবার রাতে রাজধানী থেকে অপূর্ব পালকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত এখনো চলমান বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।