শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাবিসিসিসিআই-এর নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করলেন

বিসিসিসিআই-এর নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করলেন

favicon
অনলাইন সংস্করণ
বিসিসিসিআই-এর নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করলেন

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর ২০২৫–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

মোহাম্মদ খোরশেদ আলম সভাপতি এবং জামিলুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নতুন কমিটির নেতৃত্ব দেবেন।


গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চেম্বারের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মাৎ নারগিস মুরশিদা নবনির্বাচিত সভাপতির হাতে দায়িত্ব হস্তান্তর করেন।


তিনি বলেন, “কঠিন সময়ে মোহাম্মদ খোরশেদ আলম চেম্বারের পাশে ছিলেন। তাই সদস্যরা তার প্রতি আস্থা রেখেছেন এবং পুরো কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।”


এর আগে ৮ অক্টোবর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. সাইদ আলী ২৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করেন।

কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল বা প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।