রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমবিনোদনতিন ভুলে নষ্ট হলো ওমর সানীর ক্যারিয়ার: জানালেন নির্মাতা রবিউল ইসলাম রাজ

তিন ভুলে নষ্ট হলো ওমর সানীর ক্যারিয়ার: জানালেন নির্মাতা রবিউল ইসলাম রাজ

favicon
অনলাইন সংস্করণ
তিন ভুলে নষ্ট হলো ওমর সানীর ক্যারিয়ার: জানালেন নির্মাতা রবিউল ইসলাম রাজ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর ক্যারিয়ার ধ্বংস হয়েছিল তিনটি বড় ভুলের কারণে— এমনটাই মন্তব্য করেছেন নির্মাতা ও অভিনেতা রবিউল ইসলাম রাজ। তার মতে, ওমর সানীর পতনের পেছনে তিনটি ঘটনাই বড় ভূমিকা রেখেছে:

পরিচালক আমজাদ হোসেনের সঙ্গে বেয়াদবি,

সহকারী পরিচালক আহমেদ আলী মণ্ডলকে চড় মারা,

এবং নায়িকা মৌসুমীকে বিয়ে করা।


রবিউল ইসলাম রাজ বলেন, “১৯৯৩ সালের শেষের দিকে আমজাদ হোসেন পরিচালিত ১ জন সন্ত্রাসী ছবির মহরতে এক ছোট বেয়াদবির কারণে, দুই দিন শুটিং করেও ওমর সানীকে বাদ দেওয়া হয়।”


দ্বিতীয় ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “নায়িকা মৌসুমী প্রযোজিত এবং মনোয়ার খোকন পরিচালিত গরিবের রানী ছবির শুটিং চলছিল নারায়ণগঞ্জের পাগলা পপুলার স্টুডিওতে। সেখানে ওমর সানী সহকারী পরিচালক আহমেদ আলী মণ্ডলকে চড় মারেন।”


এ ঘটনায় সহকারী পরিচালক সমিতি (সিডাব) সিদ্ধান্ত নেয় যে, ওমর সানীর কোনো ছবিতে সহকারী পরিচালক কাজ করবে না। পরে পরিচালক সমিতির হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। রাজ বলেন, “তখন ওমর সানীকে এফডিসিতে ঘোড়ার পিঠে তুলে সবাইকে হাতজোড় করে ক্ষমা চাইতে হয়।”


তৃতীয় কারণ হিসেবে রাজ উল্লেখ করেন, “১৯৯৬ সালের ২ আগস্ট ওমর সানী নায়িকা মৌসুমীকে বিয়ে করেন। এর ফলে বহু ছবি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা প্রযোজক ও পরিচালকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।”


ওমর সানীর সঙ্গে চালবাজ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন রবিউল ইসলাম রাজ। তিনি আরও বলেন, “আমার দেখা মতে ওমর সানীর মতো সুদর্শন হিরো বাংলা চলচ্চিত্রে আর আসেনি। তাকে দেখলে মনে হতো রিয়েল হিরো — সেই কারণেই তার সব ছবিই ছিল সুপারহিট।