শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাআইসিসিবিতে শুরু হয়েছে ২০তম জাতীয় ফার্নিচার মেলা

আইসিসিবিতে শুরু হয়েছে ২০তম জাতীয় ফার্নিচার মেলা

favicon
অনলাইন সংস্করণ
আইসিসিবিতে শুরু হয়েছে ২০তম জাতীয় ফার্নিচার মেলা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) শুরু হয়েছে ২০তম জাতীয় ফার্নিচার মেলা। এ বছরের মেলার মূল স্লোগান— “আমার দেশ, আমার আশা—দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা।”


বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আয়োজনে দুপুর ১২টায় আইসিসিবির রাজদর্শন হলে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান।


মেলা চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।


এই বছর মেলায় ৪৮টি শীর্ষস্থানীয় আসবাবপত্র কোম্পানি অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে হাতিল, নাভানা, পারটেক্স, অটোবি, নাদিয়া, ওমেগা, আখতার, ব্রাদার্স ও রিগ্যালসহ বেশ কয়েকটি খ্যাতনামা ব্র্যান্ড।


অংশগ্রহণকারীরা ২৭৮টি স্টলে আধুনিক নকশা ও পণ্যের প্রদর্শনী করছেন। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে ২০ জন শিশুকে পুরস্কৃত করা হবে। মোট পুরস্কারের অর্থমূল্য প্রায় দুই লাখ টাকা।


মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার, পার্টনার হিসেবে কাজ করছে অ্যাকসেস ইনফোটেক।