রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমবিনোদনঢিলেঢালা আনারকলিতে প্রকাশ্যে মাতৃত্বের উজ্জ্বলতা, নেটাগরিকদের প্রশ্ন

ঢিলেঢালা আনারকলিতে প্রকাশ্যে মাতৃত্বের উজ্জ্বলতা, নেটাগরিকদের প্রশ্ন

favicon
অনলাইন সংস্করণ

বিয়ের কয়েক মাসের মধ্যেই মা হওয়ার গুঞ্জন ছড়েছিল সোনাক্ষী সিনহার। তবে সেই সময় অভিনেত্রী নিজেই উড়িয়ে দিয়েছিলেন খবরটি। এরপরও বারবার এই গুঞ্জন উঠেছে, প্রতিবারই হাসি-হাসি উড়িয়ে দিয়েছেন সোনাক্ষী ও তার স্বামী জাহির ইকবাল।


মঙ্গলবার একটি অনুষ্ঠানে অংশ নেন সোনাক্ষী। সেখানে তিনি সাদা ও লাল মিশ্র আনারকলি চুড়িদার, কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর পরে হাজির হন। নেটাগরিকদের দাবি, ঢিলেঢালা পোশাকে তিনি যেন স্ফীতদরের ঢাকায় মনোযোগ দিয়েছেন। অনেকেই বলছেন, তার চোখ-মুখে মাতৃত্বের উজ্জ্বলতা ধরা পড়েছে।


জাহির এদিন কালো শেরওয়ানি ও সাদা পাজামায় উপস্থিত ছিলেন। হাতে হাত রেখে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন তারা। ভিডিও প্রকাশ হতেই নেটাগরিকদের মন্তব্য, “সোনাক্ষীকে দেখে এবার সত্যিই অন্তঃসত্ত্বা মনে হচ্ছে।”


এ পর্যন্ত সোনাক্ষী বা জাহির কোনো প্রতিক্রিয়া দেননি। উল্লেখ্য, গেল বছরের ২৩ জুন দীর্ঘ প্রেমের পর বিয়ে করেন তারা। বিয়ের পর থেকে সুখেই সংসার করছেন এই জুটি।