রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমবিনোদনরাজিব পরিবহনের বাসে সাধারণ যাত্রী ডা. এজাজুল ইসলাম, মুগ্ধ সবাই

রাজিব পরিবহনের বাসে সাধারণ যাত্রী ডা. এজাজুল ইসলাম, মুগ্ধ সবাই

favicon
অনলাইন সংস্করণ
রাজিব পরিবহনের বাসে সাধারণ যাত্রী ডা. এজাজুল ইসলাম, মুগ্ধ সবাই

ময়মনসিংহ থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসে উঠে অনেক যাত্রী অবাক হয়ে যান। কারণ, সেই বাসের এক সাধারণ যাত্রী ছিলেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও অভিনেতা ডা. এজাজুল ইসলাম।


জানা যায়, তিনি গাজীপুর চৌরাস্তা থেকে বাসে ওঠেন। তবে সিট না পেয়ে কোনো দ্বিধা ছাড়াই চালকের পাশের ছোট বসার জায়গায় বসে পড়েন।


বাসে থাকা এক যাত্রী সিট ছেড়ে দিতে চাইলে তিনি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেন। পরেও অন্যরা যখন শ্রদ্ধা জানিয়ে সিট ছেড়ে দিতে চেয়েছেন, তিনি হাসিমুখে ধন্যবাদ জানিয়ে আগের জায়গাতেই বসে থাকেন।


বাসের এক যাত্রী পরে নিজের ফেসবুকে লিখেছেন—


“আজ সকালে ময়মনসিংহ রাজিব বাসে ঢাকা আসছিলাম। গাজীপুর চৌরাস্তা থেকে ডা. এজাজুল ইসলাম বাসে ওঠেন। আগে উনার সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি, আজ নিজ চোখে দেখলাম উনার সাধারণ আচরণ। সিট না পেয়ে ড্রাইভারের পাশে বসে ছিলেন। আমি সিট দিতে চাইলেও উনি নেননি। পরে অন্যরাও সিট দিতে চাইলেও উনি বলেন, ‘আপনারা বসুন।’ উনার এই বিনয় ও আচরণ আমাকে সত্যিই মুগ্ধ করেছে।”


তিনি আরও লিখেছেন,


“আজকের দিনে একজন ডাক্তার বা তারকার এমন সাধারণ চলাফেরা বিরল। অথচ উনি এত বড় মানুষ হয়েও এত সহজ-সরল। সত্যিই উনি গরিবের ডাক্তার।”


পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়।

নেটিজেনরা মন্তব্যে প্রশংসা জানিয়ে লিখেছেন,


“এটাই একজন প্রকৃত তারকার পরিচয়।”

আরেকজন লিখেছেন,

“এমন মানুষরাই সমাজে আলোর দিশা দেখান।”


ডা. এজাজুল ইসলামের এই সাধারণ ও বিনয়ী আচরণ আবারও প্রমাণ করল— মানুষ বড় হয় তার মন ও ব্যবহারে, পদবিতে নয়।