রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমবিনোদনশেষবারের মতো পর্দায় পপি — মুক্তি পেল ‘ডাইরেক্ট অ্যাটাক’ সংবাদ প্রতিবেদন:

শেষবারের মতো পর্দায় পপি — মুক্তি পেল ‘ডাইরেক্ট অ্যাটাক’ সংবাদ প্রতিবেদন:

favicon
অনলাইন সংস্করণ
শেষবারের মতো পর্দায় পপি — মুক্তি পেল ‘ডাইরেক্ট অ্যাটাক’  সংবাদ প্রতিবেদন:

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ অবশেষে মুক্তি পেয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সারা দেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে ছবিটি প্রদর্শিত হতে শুরু করেছে।


সিনেমাটির কাজ শেষ করার পরই অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন পপি। দীর্ঘদিন পর সংবাদমাধ্যমে পাওয়া সাক্ষাৎকারে তিনি জানান—আর অভিনয়ে ফিরবেন না। ফলে ‘ডাইরেক্ট অ্যাটাক’ই হয়ে উঠেছে তাঁর অভিনীত শেষ সিনেমা।


সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত এই সিনেমায় পপির বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। এছাড়া আরও রয়েছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরাজী ও সাগর সিদ্দিকীসহ অনেকে।


পরিচালক সাদেক সিদ্দিকী বলেন,


“সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়েই আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা ছবিটি দেখে নিরাশ হবেন না—এই আশা রাখি।”


আনন্দবাজার মাল্টিমিডিয়ার প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত সিনেমাটি বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।


যেসব প্রেক্ষাগৃহে চলছে ‘ডাইরেক্ট অ্যাটাক’:

লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), আজাদ সিনেমা (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা ক্যান্টনমেন্ট), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা), নিউ গুলশান (জিঞ্জিরা), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), সেনা অডিটোরিয়াম (সাভার), শাপলা টকিজ (রংপুর), ছায়াবানী (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), বর্ষা সিনেমা (জয়দেবপুর), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), রাজতীলক (রাজশাহী), সোনিয়া (বগুড়া), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), রাজ সিনেমা (কুলিয়ারচর), অভিরুচি (বরিশাল), মডার্ন (দিনাজপুর), নবীন (মানিকগঞ্জ), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), তামান্না (সৈয়দপুর), মমতা (মাধবদী), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল) ও মাধবী (মধুপুর)।