বলিউডের বর্ষীয়ান অভিনেতা আসরানির মৃত্যু, বয়স হয়েছিল ৮৪ বছর
বলিউডের প্রখ্যাত অভিনেতা গোবর্ধন আসরানি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৪ বছর বয়সে তিনি মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
১৯৬০-এর দশকে অভিনয়জীবন শুরু করে আসরানি দ্রুতই হিন্দি সিনেমার জনপ্রিয় মুখে পরিণত হন। তার ক্যারিয়ারে হাস্যরস ও চরিত্রাভিনয়ের দুর্দান্ত মিশ্রণ তাঁকে বলিউডে একটি অনন্য অবস্থানে নিয়ে যায়।
বিশেষ করে ‘শোলে’ ছবিতে অদ্ভুত জেলারের ভূমিকায় তার অভিনয় দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলে।
তার অভিনীত আরও উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘ধামাল’, ‘হালচাল’, ‘হেরা ফেরি’ এবং ‘খাট্টা মিঠা’।
দীর্ঘ ছয় দশকের অভিনয়জীবনে আসরানি ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। হাস্যরস, নাটকীয়তা ও আবেগের মিশ্রণে তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রে এক প্রজন্মের প্রিয় মুখ।
সূত্র: হিন্দুস্তান টাইমস।