রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমবিনোদনসালমান শাহ হত্যা মামলা: সাবেক ভাবী সামিরাকে নিয়ে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন শাহরান চৌধুরী

সালমান শাহ হত্যা মামলা: সাবেক ভাবী সামিরাকে নিয়ে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন শাহরান চৌধুরী

favicon
অনলাইন সংস্করণ
সালমান শাহ হত্যা মামলা: সাবেক ভাবী সামিরাকে নিয়ে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন শাহরান চৌধুরী

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এক নম্বর আসামি ও নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে নিয়ে মুখ খুলেছেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ফেসবুক লাইভে এসে সামিরা হককে উদ্দেশ করে নানা বক্তব্য দেন।


লাইভে শাহরান বলেন, “আমি সাধারণত ফেসবুক লাইভে আসি না। আজ কিছু কথা বলার প্রয়োজন বোধ করেছি। কাউকে ছোট করা বা আক্রমণ করাই আমার উদ্দেশ্য নয়।”

সামিরাকে উদ্দেশ করে তিনি বলেন, “আমার ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসতো। আপনি যখন সালমানকে বিয়ে করেছিলেন, তখন নিশ্চয়ই তার মধ্যে কিছু বিশেষ গুণ দেখেছিলেন। পরিবার মেনে না নিলেও আমরা কিন্তু আপনাদের ফেলে দিইনি।”


কথা বলতে বলতে আবেগে ভেঙে পড়েন সালমান শাহর ভাই। তিনি বলেন, “সালমানের আত্মহত্যার প্রবণতা ছিল— এই যুক্তি মানা যায় না। আপনার সঙ্গে পরিচয়ের আগে পর্যন্ত আমার ভাই সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতো।”


সামিরার প্রতি ক্ষোভ প্রকাশ করে শাহরান আরও বলেন, “আমি আপনাকে ফোন করেছিলাম, কিন্তু আপনি ধরেননি। আপনি এখন আল্লাহর কাছে মাফ চান, আপনার কর্মের জন্য তওবা করুন।”


লাইভে তিনি সালমানের বন্ধু ফারুকের দিকেও অভিযোগ তোলেন, জানিয়ে বলেন, “সালমানের অনুরোধেই ফারুক সিনেমায় কাজের সুযোগ পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনিই সালমান ও শাবনূরের নামে সামিরার কাছে মিথ্যা তথ্য ছড়াতেন।”


অভিনেতার ভাই শেষে সালমান শাহ হত্যা মামলার অভিযুক্ত ১১ জনকেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।


উল্লেখ্য, নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। স্ত্রী সামিরা হক দাবি করেছিলেন এটি আত্মহত্যা, তবে সালমানের পরিবার বরাবরই দাবি করে আসছে— এটি পরিকল্পিত হত্যা।