একদিনের ব্যবধানে ফের কমল সোনার দাম, ভরিতে কমলো সাড়ে তিন হাজার টাকা
দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম। এবার ভরিপ্রতি সোনার দাম কমেছে ৩ হাজার ৫০০ টাকা। নতুন দাম আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন মূল্য ঘোষণা করে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই নতুন সমন্বয় আনা হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি ২,০৪,২৮৩ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১,৯৪,৯৯৯ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৬৭,১৪৫ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৩৮,৯৪২ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।