মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › বিদ্যুৎ পাওনা নিয়ে আন্তর্জাতিক সালিশে যেতে পারে আদানি পাওয়ার
বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি বিরোধে নতুন মোড়

বিদ্যুৎ পাওনা নিয়ে আন্তর্জাতিক সালিশে যেতে পারে আদানি পাওয়ার

favicon
অনলাইন সংস্করণ
বিদ্যুৎ পাওনা নিয়ে আন্তর্জাতিক সালিশে যেতে পারে আদানি পাওয়ার

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের পাওনা নিয়ে চলমান বিরোধ মেটাতে আন্তর্জাতিক সালিশে যেতে পারে ভারতের আদানি পাওয়ার। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।


এক বিবৃতিতে আদানি গ্রুপের মুখপাত্র জানান, কিছু ব্যয় হিসাব ও বিল পরিশোধ পদ্ধতি নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে উভয় পক্ষই দ্রুত ও পারস্পরিকভাবে লাভজনক সমাধানে পৌঁছাতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি।


বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কবির খান রয়টার্সকে বলেন, আলোচনাই এখনো চলছে; তবে প্রয়োজনে আন্তর্জাতিক সালিশে যাওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।


ভারতীয় ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি পাওয়ার ২০১৭ সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে বিদ্যুৎ সরবরাহ করছে। বর্তমানে আদানি পাওয়ারের উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশের মোট চাহিদার প্রায় এক-দশমাংশ পূরণ করে।


তবে বকেয়া বিল পরিশোধ ও হিসাবের অসঙ্গতি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছে।