শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদনসালমান খানের বিরুদ্ধে রাজস্থানে নতুন অভিযোগ: পানমশলা বিজ্ঞাপনে ভ্রান্ত তথ্য প্রচারের মামলা

সালমান খানের বিরুদ্ধে রাজস্থানে নতুন অভিযোগ: পানমশলা বিজ্ঞাপনে ভ্রান্ত তথ্য প্রচারের মামলা

favicon
অনলাইন সংস্করণ
সালমান খানের বিরুদ্ধে রাজস্থানে নতুন অভিযোগ: পানমশলা বিজ্ঞাপনে ভ্রান্ত তথ্য প্রচারের মামলা

কৃষ্ণসার হরিণ হত্যার মামলার কারণে দীর্ঘদিন ধরে রাজস্থানের আদালতে হাজিরা দিতে থাকা বলিউড অভিনেতা সালমান খান এবার নতুন এক আইনি সমস্যার মুখে পড়েছেন। এবার রাজস্থানের এক আদালতে তার বিরুদ্ধে পানমশলা বিজ্ঞাপনে ভ্রান্ত তথ্য প্রচারের অভিযোগ দায়ের করা হয়েছে।


মামলাটি করেছেন বিজেপির নেতা ও রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং। তিনি দাবি করেছেন, সালমান খানের অনুমোদিত একটি পানমশলা ব্র্যান্ডের বিজ্ঞাপন গ্রাহকদের বিভ্রান্ত করছে। বিজ্ঞাপনে বলা হয়েছে যে পানমশলায় কেশর (প্রতি কেজি প্রায় ৪ লাখ রুপি) মিশানো আছে, যা ৫ টাকার পণ্যের মধ্যে থাকা সম্ভব নয়।


কোটা ক্রেতা সুরক্ষা আদালত এই অভিযোগের প্রেক্ষিতে সালমান খান এবং সংশ্লিষ্ট উৎপাদনকারী সংস্থার কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।