শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশসাভারে পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ১,০২০ পিস ইয়াবা

সাভারে পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ১,০২০ পিস ইয়াবা

favicon
অনলাইন সংস্করণ
সাভারে পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ১,০২০ পিস ইয়াবা

সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে মোট ১,০২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিবির ওসি মো. জালাল উদ্দিন।


গ্রেপ্তার দুইজন হলেন—গাজীপুরের কাশিমপুর থানার শৈলডুবি এলাকার তমিজ উদ্দিনের ছেলে রবিন (২১) এবং শরীয়তপুরের পালং থানার দক্ষিণ ক্যাবলনগর এলাকার মো. ইদ্রিস শেখের ছেলে মো. আব্দুল কাদির রাশেদ (৪৭)।


ডিবি জানায়, বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযান চলাকালে সাভার মডেল থানার তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালি ভরারি এলাকা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়; তার কাছ থেকে উদ্ধার হয় ৭০০ পিস ইয়াবা। একই দিন সাভার পৌরসভার জাহাঙ্গীর নগর সোসাইটি এলাকা থেকে আব্দুল কাদির রাশেদকে গ্রেপ্তার করা হয়; তার কাছ থেকে উদ্ধার হয় ৩২০ পিস ইয়াবা।


ডিবির ওসি মো. জালাল উদ্দিন বলেন, “গ্রেপ্তার দুজনই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”


তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে লালবাগ, কামরাঙ্গীরচর, সাভার ও শরীয়তপুরের পালং থানাসহ বিভিন্ন এলাকায় একাধিক মাদক মামলা রয়েছে।