আগারগাঁওয়ে গ্যাস লিকেজে একই পরিবারের ৬ জন দগ্ধ, ঢামেকে চিকিৎসাধীন
রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকালে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) ও ইভা (৬)।
আহতদের স্বজনরা জানান, ভোরের দিকে হঠাৎ গ্যাস লাইনে বিস্ফোরণ হলে পরিবারটির ছয় সদস্য দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
এ ঘটনায় দগ্ধ হওয়ার মাত্রা এখনো নির্ধারণ করা যায়নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।