বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশনারায়ণগঞ্জে সমীরকর মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে প্রায় ৩০টি দোকান

নারায়ণগঞ্জে সমীরকর মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে প্রায় ৩০টি দোকান

favicon
অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জে সমীরকর মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে প্রায় ৩০টি দোকান

নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়া এলাকার সমীরকর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৩০টি দোকান। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে ঝুট, হোসিয়ারি কাপড় এবং বডি নিটিংকারখানা পরিচালিত হতো।


ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।


আগুনে ঝুট ও হোসিয়ারি দোকানসহ ছোট কারখানা এবং বডি নিটিং কার্যক্রমের দোকানগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। প্রাথমিক অনুমান অনুযায়ী প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে, তবে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব এখনো নির্ধারণ করা যায়নি।