ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা
ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাইদুর রহমানকে আহ্বায়ক এবং আশিকুর রহমান জীবনকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দিয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম।
কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্বকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাশদীদ হাসান আসিফ ও তৌফিক আলম। সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে মনোনীত হয়েছেন সোহাগ হোসেন ও মেশতাক আলী। মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মীর রাকিব, যুগ্ম মুখ্য সংগঠক হয়েছেন জুনায়েদ আহমেদ রাজু। এছাড়া মুখপাত্র ও সহকারী মুখপাত্র পদে নির্বাচিত হয়েছেন শানমুন হাসান রাসিব এবং সুরাইয়া আক্তার।