মাদুরোকে আটক করার আগে কারাকাসে হামলা চালিয়েছে মার্কিন সেনারা, শহরে নীরবতা ও উৎকণ্ঠা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার আগে দেশটির রাজধানী কারাকাস ও আশপাশের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে মার্কিন সেনারা। হামলার সময় বিস্ফোরণ, আগুন ও ধোঁয়ার ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অন্তত পাঁচটি স্থাপনা শনাক্ত করেছে বিবিসি ফেরিফাই।
এগুলোর মধ্যে রয়েছে—
-
জেনারেলিসিমো ফ্রান্সিসকো ডি মিরান্ডা বিমান ঘাঁটি (লা কার্লোতা)
-
ফুয়ের্তে তিউনা, কারাকাসের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা
-
কারাকাসের প্রধান সংযোগ বন্দর পোর্ত লা গুয়েরা (মিরান্ডা অঙ্গরাজ্য)
-
কারাকাসের পূর্ব হিগুয়েরোতে অবস্থিত বিমানবন্দর
-
মিরান্ডা রাজ্যের সেরো এল ভলকানের অ্যান্টেনাস এল ভলকান টেলিকম টাওয়ার
মধ্যরাতে আকস্মিক হামলার পরপরই মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে বন্দি করে নেওয়া হয়। এর পরদিন কারাকাসের রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল।
স্বাভাবিক সময়ে বাজার, শপিংমল ও অন্যান্য জনবহুল এলাকায় এখন নিরবতা বিরাজ করছে। তবে কিছু ফার্মেসি ও সুপারশপ খোলা থাকায় মানুষ প্রয়োজনীয় কেনাকাটা করতে এসেছে। শহরে চলাচলরত মানুষদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠার ছাপ দেখা গেছে।
কিছু এলাকায় মাদুরোর মুক্তির দাবিতে তার সমর্থকরা বিক্ষোভও করছেন।