রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বট্রাম্প সরাসরি পর্যবেক্ষণ করেছেন মাদুরো আটক অভিযানের দৃশ্য

ট্রাম্প সরাসরি পর্যবেক্ষণ করেছেন মাদুরো আটক অভিযানের দৃশ্য

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্প সরাসরি পর্যবেক্ষণ করেছেন মাদুরো আটক অভিযানের দৃশ্য

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে পরিচালিত মার্কিন অভিযানের পুরো ঘটনা সরাসরি পর্যবেক্ষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-আ-লাগোতে একটি কক্ষে বসে স্ক্রিনের মাধ্যমে তিনি অভিযান দেখেছেন। হোয়াইট হাউস প্রকাশিত ছবিতে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের লাইভ ফিডও সেখানে প্রদর্শিত হয়েছিল।


কারাকাসে মাদুরোর বাসভবনে ডেল্টা ফোর্স অভিযান চালায়। অভিযানে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিরাপদ কক্ষে পালানোর চেষ্টা করার আগেই আটক করা হয়। ধূসর ট্র্যাকসুট পরা, হাতকড়া লাগানো এবং চোখে কালো গগলস পরা অবস্থায় তাদেরকে যুক্তরাষ্ট্রের হেফাজতে নেওয়া হয়।


এই অভিযান কয়েক মাসের পরিকল্পনার চূড়ান্ত ধাপ ছিল। ট্রাম্প বড়দিনের কয়েক দিন আগে অভিযানের অনুমোদন দেন। আবহাওয়ার কারণে এক সপ্তাহের বেশি সময় অপেক্ষার পর স্থানীয় সময় রাত ১০টা ৪৬ মিনিটে তিনি চূড়ান্ত সবুজ সংকেত দেন।


যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ বাস্তবায়নে ১৫০টি বিমান ও সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন। ২০টি ঘাঁটি থেকে বিমান একযোগে উড্ডয়ন করে এবং ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয়। একই সঙ্গে সাইবার যুদ্ধ কৌশলও প্রয়োগ করা হয়।


রাত ২টার দিকে হেলিকপ্টারযোগে অভিযানকারীরা মাদুরোর কম্পাউন্ডে পৌঁছে। সেখানে সংক্ষিপ্ত গোলাগুলির পর মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন। পরে তাদেরকে ইউএসএস আইও জিমা জাহাজে নেয়া হয়, যা কিউবার গুয়ানতানামো বে ঘাঁটিতে থামে। এরপর বিমানযোগে নিউইয়র্কের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেসে আনা হয়।


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মাদুরো এই পরিণতি এড়ানোর একাধিক সুযোগ পেয়েছিলেন, কিন্তু তা গ্রহণ করেননি। অভিযানের পর কারাকাসের বেশিরভাগ রাস্তা ফাঁকা হয়ে যায়; দোকানপাট ও পেট্রল পাম্প বন্ধ ছিল।


অভিযানের পর ট্রাম্প বলেন, তিনি পুরো ঘটনা টেলিভিশনে দেখার মতো করে প্রত্যক্ষ করেছেন, তবে যুক্তরাষ্ট্র কতদিন ভেনেজুয়েলা পরিচালনা করবে তা বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।