সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০, সৈন্য ও বেসামরিক নাগরিক উভয়ই নিহত

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০, সৈন্য ও বেসামরিক নাগরিক উভয়ই নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০, সৈন্য ও বেসামরিক নাগরিক উভয়ই নিহত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার উদ্দেশ্যে কারাকাসে চালানো মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে সৈন্য এবং বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন।

ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রোববার (৪ জানুয়ারি) নিউইয়র্ক টাইমস এ এ তথ্য জানা গেছে। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ নিশ্চিত করেছেন, মার্কিন অভিযানে মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশ নিহত হয়েছে, তবে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি।

একইসঙ্গে ভেনেজুয়েলার কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ করেছেন।

কিউবার কর্মকর্তারা জানান, হামলায় তাদের ৩২ জন নাগরিক নিহত হয়েছেন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল ঘোষণা করেছেন, ৫ ও ৬ জানুয়ারি সরকারি শোক দিবস হিসেবে পালন করা হবে। তিনি বলেন, নিহতরা মর্যাদা ও বীরত্বের সঙ্গে কর্তব্য পালন করেছেন এবং আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধের সময় জীবন উৎসর্গ করেছেন।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো নিহত কিউবানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মার্কিন অভিযানের সমালোচনা করেছেন এবং এটিকে ‘অপরাধমূলক ও কুখ্যাত’ আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড