অপুর নতুন ব্রাইডাল ফটোশুটে রাজকীয় লুক, ভক্তরা মুগ্ধ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তার নতুন ব্রাইডাল ফটোশুটের ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়েছে।
ছবিগুলোতে অপু বিশ্বাসকে গোল্ডেন-অব হোয়াইট লেহেঙ্গা পরিহিত, ভারি নেকলেস ও ইয়ারিংস এবং মাথায় টিকলি পরে রাজকীয় লুকে ধরা দিয়েছে। হাতে পুরোনো দিনের ক্যামেরা নিয়ে পোজ দিতে দেখা যায় তাকে। সঙ্গে মেকআপ আর স্নিগ্ধ হাসি তার লুককে আরও উজ্জ্বল করেছে।
ছবিগুলো শেয়ার হতেই লাইক ও কমেন্টের ঝড় বয়ে গেছে। একজন ভক্ত মন্তব্য করেছেন, “ওয়াও! এই পোশাকে অপু বিশ্বাস রানীর মতো দেখাচ্ছেন, বিউটিফুল!” অন্যজন লিখেছেন, “আগেও যেমন সুন্দর ছিলেন, এখনও ঠিক তেমনই আছেন।”
ক্যারিয়ারে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরও সমসাময়িক ফ্যাশন ও ট্রেন্ডে তিনি এখনো অনন্য, যা এই ফটোশুটের মাধ্যমে আবার প্রমাণিত হলো।
এদিকে, দুই বছরের বিরতির পর ঢালিউড কুইন আবার বড় পর্দায় ফিরছেন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলার সিনেমা ‘দুর্বার’ তার প্রত্যাবর্তন ঘটাচ্ছে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ফার্স্ট লুকে অপুকে ভিন্ন ও রোমহর্ষক গেটআপে দেখা গেছে।