সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসা১৪ ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক, দর ১২২.৩০ টাকা

১৪ ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক, দর ১২২.৩০ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
১৪ ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক, দর ১২২.৩০ টাকা

দেশের ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা, যা কাট-অফ হার হিসেবেও কার্যকর ছিল।


মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে—জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত—কেন্দ্রীয় ব্যাংক মোট ৩৫৪ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে, যা প্রায় ৩ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের সমান।


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, মঙ্গলবার ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ২২৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে। এ লেনদেনে প্রতি ডলারের দর ও কাট-অফ রেট ছিল ১২২ দশমিক ৩০ টাকা।


এতে করে নতুন বছর ২০২৬ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৪১১ মিলিয়ন মার্কিন ডলারে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ পৌঁছেছে ৩ হাজার ৫৪৬ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারে।