সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশআলফাডাঙ্গায় বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যা মামলার আসামি চঞ্চল মিয়া গ্রেপ্তার

আলফাডাঙ্গায় বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যা মামলার আসামি চঞ্চল মিয়া গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
আলফাডাঙ্গায় বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যা মামলার আসামি চঞ্চল মিয়া গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচিত বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি চঞ্চল মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার চঞ্চল মিয়া আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের মৃত মিকাইল মিয়ার ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যাসহ মোট সাতটি ফৌজদারি মামলা রয়েছে।


থানা সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর ভোররাতে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন বিএনপি নেতা সাইফুল সর্দার। গ্রাম্য বিরোধের জেরে ‘শুটার জুয়েল’ নামে পরিচিত এক ব্যক্তির নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সাইফুলের বাড়িতে ঢুকে পড়ে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।


এ সময় হামলাকারীরা পাশের বাড়ির ইসমাইল মোল্যা নামের আরেক ব্যক্তিকেও গুরুতর আহত করে। পাশাপাশি তারা আশপাশের অন্তত সাত থেকে আটটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ রয়েছে।


ঘটনার পরদিন ২৬ ডিসেম্বর নিহত সাইফুল সর্দারের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।


মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার চঞ্চল মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, এ পর্যন্ত মামলার তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।