সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশখালেদা জিয়া আধুনিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল অধ্যায়: আনিসুল হক

খালেদা জিয়া আধুনিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল অধ্যায়: আনিসুল হক

favicon
ভোরের আলো ডেস্ক:
খালেদা জিয়া আধুনিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল অধ্যায়: আনিসুল হক

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, আধুনিক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না; তিনি আধুনিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা তাকে দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল।

তিনি আরও বলেন, দেশের সংকটময় মুহূর্তগুলোতে বেগম খালেদা জিয়া সাহসী ও দৃঢ় নেতৃত্ব দিয়ে জনগণের আস্থা অর্জন করেছিলেন। তার নেতৃত্বেই বাংলাদেশে গণতান্ত্রিক ধারার বিকাশ ঘটে এবং নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, মোশাহিদ তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সদস্য সচিব মুসাব্বির তালুকদার সাগরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।