রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩.৭৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩.৭৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩.৭৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৮৫ দশমিক ০২ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ৭ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ হাজার ৭৮৫ দশমিক ০২ মিলিয়ন ডলার। এর আগে, ১ জানুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৩ হাজার ১৮০ দশমিক ৩১ মিলিয়ন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুসারে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ১৮৮ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলার। এক সপ্তাহ আগে এই পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ হাজার ৫১৪ দশমিক ৭২ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে প্রকৃত বা নিট রিজার্ভ হিসাব করা হয়।