সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশবানারীপাড়ায় অস্ত্র ও কার্তুজসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বানারীপাড়ায় অস্ত্র ও কার্তুজসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
বানারীপাড়ায় অস্ত্র ও কার্তুজসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় পাইপগান, কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ তারিকুল ইসলাম তারেক নামে নিষিদ্ধ ঘোষিত এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


গ্রেপ্তার তারিকুল ইসলাম বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০১১ সালে সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন।


পুলিশ জানায়, বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমানের নির্দেশনায় এবং ইন্সপেক্টর (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


অভিযানকালে তার কাছ থেকে একটি পাইপগান, ৮টি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয়।


এ ঘটনায় তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।