সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশচুয়াডাঙ্গায় দুই সপ্তাহ ধরে তীব্র শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

চুয়াডাঙ্গায় দুই সপ্তাহ ধরে তীব্র শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
চুয়াডাঙ্গায় দুই সপ্তাহ ধরে তীব্র শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

চুয়াডাঙ্গায় টানা দুই সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে। প্রতিদিন তাপমাত্রা ওঠানামা করছে ৬–৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।


পৌষের কনকনে শীতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সন্ধ্যার পর ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ, এবং ম্লান সূর্য তেমন উষ্ণতা দিতে পারছে না। ফলে প্রায়শই মানুষ ছাড়া জরুরি কারণে ঘরের বাইরে বের হচ্ছেন না।


সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে-খাওয়া ও ছিন্নমূল মানুষ। তীব্র শীতের কারণে কৃষিকাজেও বিঘ্ন দেখা দিয়েছে, বিশেষ করে ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা জেলায় বিভিন্ন হাসপাতালে বৃদ্ধি পেয়েছে।


চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আপাতত জেলার আবহাওয়া পরিস্থিতিতে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।