সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বজম্মুর শ্রী মাতা বৈষ্ণ দেবী মেডিকেল কলেজের এমবিবিএস লাইসেন্স বাতিল

জম্মুর শ্রী মাতা বৈষ্ণ দেবী মেডিকেল কলেজের এমবিবিএস লাইসেন্স বাতিল

favicon
ভোরের আলো ডেস্ক:
জম্মুর শ্রী মাতা বৈষ্ণ দেবী মেডিকেল কলেজের এমবিবিএস লাইসেন্স বাতিল

ভারতের জম্মুতে শ্রী মাতা বৈষ্ণ দেবী মেডিকেল কলেজের এমবিবিএস লাইসেন্স বাতিল করেছে ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)। কলেজটিতে ভর্তি তথ্য নিয়ে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ ও অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এনএমসি জানিয়েছে, কলেজটি এমবিবিএস কার্যক্রম পরিচালনার ন্যূনতম মানদণ্ড পূরণ করতে ব্যর্থ। অভিযোগগুলোর মধ্যে ছিল অপর্যাপ্ত অবকাঠামো, পর্যাপ্ত ক্লিনিক্যাল সুবিধার অভাব, যোগ্য পূর্ণকালীন শিক্ষক ও প্রয়োজনীয় সংখ্যক রেসিডেন্ট ডাক্তার সংকট।


কলেজটিতে ভর্তি হওয়া ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ৫০ জন শিক্ষার্থীকে জম্মু ও কাশ্মীরের অন্যান্য স্বীকৃত মেডিকেল কলেজে স্থানান্তর করা হবে।


ভর্তি নিয়ে বিতর্ক শুরু হয়, কারণ প্রথম ব্যাচের ৫০ শিক্ষার্থীর মধ্যে ৪২ জন মুসলিম এবং একজন শিখ ছিলেন। হিন্দুত্ববাদী সংগঠনগুলো দাবি করে আসছিল, কলেজে শুধুমাত্র হিন্দু শিক্ষার্থীদেরই প্রাধান্য দেওয়া উচিত।


জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শিক্ষার্থীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পড়াশোনার স্বার্থে কেন্দ্রীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের অন্য সরকারি মেডিকেল কলেজে স্থানান্তরের আহ্বান জানান।


বিজেপি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলটির এমএলএ আর এস পাঠানিয়া বলেন, “সংখ্যার চেয়ে মান নিশ্চিত করা হলো। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজে অতিরিক্ত আসনে স্থানান্তর করা হবে।”