সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমবিনোদননব্বইয়ের দশকের নৃত্যশিল্পী ফারজানা রিয়া ঢাকায় পুনর্মিলনীতে

নব্বইয়ের দশকের নৃত্যশিল্পী ফারজানা রিয়া ঢাকায় পুনর্মিলনীতে

favicon
ভোরের আলো ডেস্ক:
নব্বইয়ের দশকের নৃত্যশিল্পী ফারজানা রিয়া ঢাকায় পুনর্মিলনীতে

নব্বইয়ের দশকের পরিচিত নৃত্যশিল্পী ও মডেল ফারজানা রিয়া চৌধুরীর দেখা মিলেছে দীর্ঘদিন পর। ঢাকার একটি রেস্তোরাঁয় তিনি এক সময়ের সতীর্থদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন। ফ্যাশন হাউস বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা সেখানে তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন।


যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসরত রিয়া গত ২৫ ডিসেম্বর স্বামী ও সন্তানসহ ঢাকায় আসেন। তিনি জানান, বিনোদন অঙ্গন থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রেখেছেন এবং ভবিষ্যতে মডেলিং, নাটক বা নৃত্যকর্মে আর ফিরবেন না। সংসার ও পরিবারই তার জীবনের অগ্রাধিকার। শুক্রবার (৯ জানুয়ারি) তিনি যুক্তরাষ্ট্রে ফেরার কথা রয়েছে।


পুনর্মিলনী আড্ডায় উপস্থিত ছিলেন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান ও নৃত্যশিল্পী তান্না খান। নব্বইয়ের দশকে ফারজানা রিয়া ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি’ জিঙ্গেলের মাধ্যমে জনপ্রিয়তা পান। বিয়ের পর তিনি অভিনয় ও মডেলিং থেকে নিজেকে সরিয়ে নেন।