রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশখুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রূপসা থানার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত বিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠ এলাকায় বিকুলকে লক্ষ্য করে অস্ত্রধারীরা পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে।


গুলিবিদ্ধ অবস্থায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে রাত আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


পুলিশের প্রাথমিক ধারণা, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।


রূপসা থানার ডিউটি অফিসার এসআই সাইমুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ওসি আব্দুর রাজ্জাক মীরসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।