শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্র সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্র সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী

ক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চাইলে দেশটি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে সংঘাতের বদলে আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।


সোমবার (১২ জানুয়ারি) আলজাজিরা আরবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাগচি বলেন, ওয়াশিংটন যদি ইরানের সামরিক শক্তি যাচাই করতে চায়, তবে তেহরান তার জন্য প্রস্তুত। তিনি উল্লেখ করেন, অতীতেও যুক্তরাষ্ট্র এমন চেষ্টা করেছে। তবে তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র বুদ্ধিমত্তার সঙ্গে আলোচনাকেই অগ্রাধিকার দেবে।


ইসরায়েলের স্বার্থ রক্ষার নামে যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে চায়, তাদের বিরুদ্ধেও সতর্কবার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।


ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন প্রসঙ্গে আরাগচি বলেন, বিক্ষোভে সশস্ত্র সন্ত্রাসীরা অনুপ্রবেশ করেছে। এসব গোষ্ঠী বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালাচ্ছে বলে তিনি দাবি করেন।


তিনি অভিযোগ করেন, ইরানে চলমান বিক্ষোভ ও সহিংসতার পেছনে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকি এসব ‘সন্ত্রাসী গোষ্ঠীকে’ উসকে দিচ্ছে বলেও দাবি করেন তিনি।


আরাগচির মতে, বিদেশি হস্তক্ষেপের পথ তৈরি করতেই বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে একই সঙ্গে তিনি বলেন, মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইরান।