রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২,৫৭১; তরুণ বিক্ষোভকারীর ফাঁসির নির্দেশ, যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২,৫৭১; তরুণ বিক্ষোভকারীর ফাঁসির নির্দেশ, যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২,৫৭১; তরুণ বিক্ষোভকারীর ফাঁসির নির্দেশ, যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

ইরানে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭১ জনে। এ পরিস্থিতিতে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক এক তরুণের মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়ার খবর পাওয়া গেছে।


বিবিসি নিউজ ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। অভিযুক্তের পরিবারের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।


প্রতিবেদন অনুযায়ী, তেহরানের কাছে একটি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সোলতানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নরওয়েভিত্তিক হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিচার, দোষী সাব্যস্ত ও সাজা ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।


এমন প্রেক্ষাপটে, ইরানে আটক সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর না করতে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফাঁসি কার্যকর হলে ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর পদক্ষেপ’ নেওয়া হবে।


এই হুঁশিয়ারির মধ্যেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরানি কর্তৃপক্ষ ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানির ফাঁসি কার্যকরের পরিকল্পনা করছে এবং তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ জানুয়ারি।


পোস্টে আরও বলা হয়, মৌলিক অধিকার দাবি করার অভিযোগে ইসলামি প্রজাতন্ত্র ইরান এখন পর্যন্ত ১০ হাজার ৬০০–এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক মহলে তেহরানের ওপর চাপ ক্রমেই বাড়ছে।