রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বস্টারলিংকের মতো প্রযুক্তি ব্যবহার করে ইরানে অপতথ্য ছড়ানো হয়েছে: ইরানি রাষ্ট্রদূত

স্টারলিংকের মতো প্রযুক্তি ব্যবহার করে ইরানে অপতথ্য ছড়ানো হয়েছে: ইরানি রাষ্ট্রদূত

favicon
ভোরের আলো ডেস্ক:
স্টারলিংকের মতো প্রযুক্তি ব্যবহার করে ইরানে অপতথ্য ছড়ানো হয়েছে: ইরানি রাষ্ট্রদূত

স্টারলিংকের মতো আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ইরানে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। তিনি বলেন, দেশজুড়ে বিক্ষুব্ধ জনগণকে ব্যবহার করে সশস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে সহিংসতা উসকে দেওয়া হয়েছে, যার ফলে বিক্ষোভ চলাকালে প্রাণহানির ঘটনা বেড়েছে।


সোমবার সকালে ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি দাবি করেন, ইরানে প্রথমে সশস্ত্র বিদ্রোহীরাই আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। পরে সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে পশ্চিমা শক্তিগুলো অপপ্রচার চালিয়েছে। তার ভাষায়, পুরো বিষয়টি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ও পরামর্শ অনুযায়ী সংগঠিত হয়েছে।


তিনি আরও বলেন, বিদেশি স্যাটেলাইট ও আধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে চালানো প্রোপাগান্ডা বন্ধ করতে ইরান সফল হয়েছে। এর মাধ্যমে দেশটির নিরাপত্তা ও তথ্য ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন ইরানি রাষ্ট্রদূত।