রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বজাপানে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনঃচালুর একদিনের মাথায় আবার স্থগিত

জাপানে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনঃচালুর একদিনের মাথায় আবার স্থগিত

favicon
ভোরের আলো ডেস্ক:
জাপানে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনঃচালুর একদিনের মাথায় আবার স্থগিত

প্রায় ১৪ বছর বন্ধ থাকার পর জাপানের কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনঃচালু হওয়ার একদিনের মাথায় আবার স্থগিত করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী টোকিও ইলেকট্রিক পাওয়ার কম্পানি (টেপকো) জানায়, রিঅ্যাক্টর চালু করার সময় পর্যবেক্ষণ ব্যবস্থার একটি অ্যালার্ম কাজ করায় নিরাপত্তার কারণে কার্যক্রম স্থগিত করা হয়েছে।

টেপকোর মুখপাত্র জানায়, সমস্যার সমাধানে সময় লাগবে, তবে রিঅ্যাক্টর বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে এবং কেন্দ্রের বাইরে কোনো তেজস্ক্রিয় প্রভাব পড়েনি। সমস্যা শনাক্ত করতে এবং সমাধান নিশ্চিত করতে কাজ চলছে।

কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ২০১১ সালের ভূমিকম্প ও ফুকুশিমা দুর্ঘটনার পর থেকে বন্ধ ছিল। এটি বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র, যেখানে সাতটি রিঅ্যাক্টরের মধ্যে বর্তমানে মাত্র একটি চালু করা হয়েছিল। জাপান আবার পারমাণবিক শক্তির ওপর নির্ভর করতে চাইছে।