শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্ববিয়ের আনন্দে বোমা হামলা, পাকিস্তানে নিহত ৫

বিয়ের আনন্দে বোমা হামলা, পাকিস্তানে নিহত ৫

favicon
ভোরের আলো ডেস্ক:
বিয়ের আনন্দে বোমা হামলা, পাকিস্তানে নিহত ৫

বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার সন্ধ্যায় দেরা ইসমাইল খান শহরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় সূত্র জানায়, দেরা ইসমাইল খান পিস কমিটির প্রধান নুর আলম মেহসুদের বাড়িতে বিয়ের আয়োজন চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিস কমিটিতে আত্মসমর্পণ করা তালেবান সদস্যরাও যুক্ত রয়েছেন বলে জানা গেছে। তবে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

সম্প্রতি খাইবার পাখতুনখোয়া অঞ্চলে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর তৎপরতা বেড়েছে। সাম্প্রতিক একাধিক হামলার ঘটনায় সংগঠনটির নাম উঠে এসেছে। পাকিস্তান অভিযোগ করছে, আফগানিস্তান টিটিপিকে সমর্থন দিচ্ছে। যদিও আফগানিস্তান এ অভিযোগ অস্বীকার করে বলেছে, নিরাপত্তা সমস্যা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়।