গোয়া রাজ্যে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা প্রণয়নের উদ্যোগ
ভারতের শীর্ষ পর্যটন রাজ্য গোয়া শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে। মেটা, গুগলের ইউটিউব এবং এক্সের মতো প্রযুক্তি জায়ান্টদের বড় বাজার ভারতের শিশুসংখ্যা বেশি হওয়ায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
গোয়ার তথ্য-প্রযুক্তি মন্ত্রী রোহন খাউন্তে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মতো শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিয়ন্ত্রণ প্রণয়ন সম্ভব কিনা তা রাজ্য কর্তৃপক্ষ যাচাই করছে। পরিকল্পনা অনুযায়ী, ১৬ বছরের নিচের শিশুদের জন্য এই ধরনের সীমাবদ্ধতা আনা হতে পারে।
অন্ধ্রপ্রদেশও একই ধরনের ব্যবস্থা বিবেচনা করছে। ২০২৫ সালে অস্ট্রেলিয়া ১৬ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করেছিল এবং প্রথম মাসেই প্রায় ৪৭ লাখ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছিল। অন্যান্য দেশ যেমন ফ্রান্স, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও এ ধরনের পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা যাচাই করছে।