শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিনোদনআট ঘণ্টা কাজের শর্তে জটিলতা, বড় দুই ছবিতে দীপিকার বদলে সাই পল্লবী?

আট ঘণ্টা কাজের শর্তে জটিলতা, বড় দুই ছবিতে দীপিকার বদলে সাই পল্লবী?

favicon
ভোরের আলো ডেস্ক:
আট ঘণ্টা কাজের শর্তে জটিলতা, বড় দুই ছবিতে দীপিকার বদলে সাই পল্লবী?

আট ঘণ্টার বেশি কাজ না করার শর্তে একাধিক বড় বাজেটের ছবি হাতছাড়া করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই শর্তের কারণেই প্রথমে তিনি বাদ পড়েন সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ সিনেমা থেকে। পাশাপাশি পারিশ্রমিক বাড়ানোর দাবি নিয়েও নির্মাতাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয় বলে জানা গেছে। শেষ পর্যন্ত ওই ছবিতে দীপিকার পরিবর্তে অভিনয় করেন তৃপ্তি ডিমরি।

একই কারণে এবার আরও একটি আলোচিত প্রকল্প থেকেও বাদ পড়তে পারেন দীপিকা। বি-টাউনে গুঞ্জন, নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলে তার জায়গায় দেখা যেতে পারে সাই পল্লবীকে। প্রথম পর্বে দীপিকা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, যা ছাড়া সিকুয়েল কল্পনা করাই কঠিন বলে মনে করেন অনেক দর্শক।

তবে নির্মাতাদের দাবি, কাজের ক্ষেত্রে ‘দায়বদ্ধতার অভাবের’ কারণেই দীপিকাকে বাদ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সিকুয়েলে তার চরিত্রে সাই পল্লবীকে নেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনো নির্মাতা বা সংশ্লিষ্ট অভিনেত্রীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এদিকে, দর্শকদের একাংশের ধারণা—সিকুয়েলে দীপিকার চরিত্রটিকে মৃত দেখানো হতে পারে এবং সাই পল্লবীকে সম্পূর্ণ নতুন একটি চরিত্রে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, দীপিকা বাদ পড়ার পর প্রথমে গুঞ্জন উঠেছিল ওই চরিত্রে আলিয়া ভাটকে দেখা যেতে পারে। তবে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাই পল্লবীই। শেষ পর্যন্ত চরিত্রটি কার ঝুলিতে যায়, সেটাই এখন দেখার বিষয়।