রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি—ট্রাম্পের দাবি, আলোচনায় সময়সীমার হুঁশিয়ারি

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি—ট্রাম্পের দাবি, আলোচনায় সময়সীমার হুঁশিয়ারি

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি—ট্রাম্পের দাবি, আলোচনায় সময়সীমার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে রাজি হয়েছে ইরান—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের দিকে অগ্রসর হচ্ছে বিশাল আকারের একটি যুদ্ধজাহাজ বহর, যা সম্প্রতি ভেনেজুয়েলায় পাঠানো বহরের চেয়েও বড়। রয়টার্স এ তথ্য জানিয়েছে।


ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার জন্য সময় সীমিত। নির্ধারিত সময়ের মধ্যে সম্মতি না এলে ওয়াশিংটন আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


এদিকে ইরান জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত, তবে হুমকি ও চাপ অব্যাহত থাকলে কোনো সংলাপ শুরু হবে না। একইদিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।


যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকির জবাবে আরাগচি বলেন, তেহরান আলোচনার জন্য যেমন প্রস্তুত, তেমনি যুদ্ধের জন্যও প্রস্তুত। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতেও আগ্রহী ইরান।


এর আগে শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে প্রস্তুত আঙ্কারা।