শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিনোদননাঈম-শাবনাজের বড় মেয়ে মাহাদিয়ার বিয়ে সম্পন্ন, বর ইহসান মনসুর চৌধুরী

নাঈম-শাবনাজের বড় মেয়ে মাহাদিয়ার বিয়ে সম্পন্ন, বর ইহসান মনসুর চৌধুরী

favicon
ভোরের আলো ডেস্ক:
নাঈম-শাবনাজের বড় মেয়ে মাহাদিয়ার বিয়ে সম্পন্ন, বর ইহসান মনসুর চৌধুরী

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুখবর জানান নাঈম নিজেই।


খোঁজ নিয়ে জানা যায়, মাহাদিয়ার বিয়ে সম্পন্ন হয় গত বছরের ২৪ ডিসেম্বর। ঢাকার উত্তরায় পারিবারিক পরিসরে ঘরোয়া আয়োজনে এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাহাদিয়ার স্বামীর নাম ইহসান মনসুর চৌধুরী। নবদম্পতির মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল।


ইহসান মনসুর চৌধুরী সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন। মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে উচ্চশিক্ষার জন্য সিডনিতে অবস্থান করছেন। সেখানে যাওয়ার আগেই তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


মেয়ের বিয়ের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নাঈম নবদম্পতির জন্য দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, ‘আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। ইহসান মনসুর চৌধুরীর সঙ্গে আমাদের প্রিয় কন্যা মাহাদিয়া নাঈমের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সংবাদ জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাওয়া নবদম্পতির জন্য সবার দোয়া কামনা করছি।’


অন্যদিকে শাবনাজ জানান, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তাঁরা স্বস্তিবোধ করছেন এবং নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেন।