শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বনিউ স্টার্ট নবায়নে রাশিয়া-যুক্তরাষ্ট্র নেতাদের প্রতি পোপ লিওর আহ্বান

নিউ স্টার্ট নবায়নে রাশিয়া-যুক্তরাষ্ট্র নেতাদের প্রতি পোপ লিওর আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
নিউ স্টার্ট নবায়নে রাশিয়া-যুক্তরাষ্ট্র নেতাদের প্রতি পোপ লিওর আহ্বান

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন সীমিতকারী সর্বশেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ নবায়নের আহ্বান জানিয়েছেন পোপ লিও। বুধবার ভ্যাটিকানে সাপ্তাহিক সাধারণ সাক্ষাৎকারে তিনি দুই দেশের নেতাদের প্রতি অনুরোধ জানান, যাতে নতুন কোনো অস্ত্র প্রতিযোগিতা শুরু না হয় সে জন্য সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়।

প্রথম মার্কিন পোপ হিসেবে দায়িত্ব পালনরত লিও বলেন, ভয় ও অবিশ্বাসের রাজনীতির পরিবর্তে একটি যৌথ নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এখন অত্যন্ত জরুরি, যা মানবজাতির সামষ্টিক কল্যাণ নিশ্চিত করবে।

২০১০ সালে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা। এর আগে গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাব দেন, চুক্তিটি অনানুষ্ঠানিকভাবে আরও এক বছরের জন্য বাড়ানো যেতে পারে। তবে এ বিষয়ে বুধবার পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গেলে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চলা বৈশ্বিক ব্যবস্থার অবসান ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।