শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিনোদনকারিনা কাপুর খানের আচরণ নিয়ে সামাজিক মিডিয়ায় তুমুল বিতর্ক

কারিনা কাপুর খানের আচরণ নিয়ে সামাজিক মিডিয়ায় তুমুল বিতর্ক

favicon
ভোরের আলো ডেস্ক:
কারিনা কাপুর খানের আচরণ নিয়ে সামাজিক মিডিয়ায় তুমুল বিতর্ক

বলিউড তারকা কারিনা কাপুর খান আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। কাপুর পরিবারের উত্তরাধিকারী ও নবাব পরিবারের বধূ এই দুই পরিচয়ের পাশাপাশি তার আত্মবিশ্বাসী স্বভাবও সবসময়ই জনমতকে বিভক্ত করেছে।


সম্প্রতি একটি ভাইরাল ভিডিওয়ে তার আচরণ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের ম্যাচে স্বামী সাইফ আলি খানের দল ‘কলকাতা টাইগার্স’-কে সমর্থন জানাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন কারিনা। সঙ্গে ছিলেন তাদের দুই সন্তান তৈমুর ও জেহ। ভিডিওতে সাইফকে ঘিরে ছবি তোলার সময় কারিনা কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে ছিলেন।


ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা বিভক্ত। কেউ দাবি করেছেন, কারিনার মুখভঙ্গি ও শরীরী ভাষা অনাগ্রহ বা অহংকারের ইঙ্গিত দিচ্ছিল, আবার কেউ বলছেন, সংক্ষিপ্ত হাসি দিয়ে সৌজন্য দেখানো এবং জনসমাগমে ব্যক্তিগত পরিসর বজায় রাখা স্বাভাবিক।


পরিস্থিতি বুঝে সাইফ আলি খান কারিনাকে পাশে ডেকে সবাইকে নিয়ে ছবি তোলেন। তবু ভিডিওটি ছড়িয়ে পড়ায় সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়। এই ঘটনাও নারী তারকাদের আচরণ নিয়ে অতিরিক্ত নজরদারি ও দ্রুত বিচার বিষয়ক আলোচনাকে পুনরায় সামনে এনেছে। এখনো পর্যন্ত কারিনা নিজে কোনো মন্তব্য করেননি।