শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইরানের সঙ্গে বাণিজ্য করলে শুল্কের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানের সঙ্গে বাণিজ্য করলে শুল্কের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের সঙ্গে বাণিজ্য করলে শুল্কের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে সই করে জানিয়েছেন, ইরানের সঙ্গে সরাসরি বা পরোক্ষ বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারে। শনিবার (৭ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানায়।


নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে, যে দেশগুলো ইরান থেকে পণ্য কিনবে, তাদের যুক্তরাষ্ট্রে রফতানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপ করা হতে পারে। উদাহরণ হিসেবে ২৫ শতাংশ শুল্ক উল্লেখ করা হয়েছে, যদিও নির্দিষ্ট হার নির্ধারণ করা হয়নি।


ট্রাম্প এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।


এই পদক্ষেপ এসেছে এমন এক সময়ে, যখন ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। হোয়াইট হাউস জানায়, নতুন আদেশটি ইরানকে ঘিরে চলমান জরুরি অবস্থা পুনর্ব্যক্ত করে এবং পরিস্থিতি অনুযায়ী আদেশ সংশোধনের সুযোগ রাখা হয়েছে।