শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বযুদ্ধবিরতির পরও গাজায় সুপেয় পানির তীব্র সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ

যুদ্ধবিরতির পরও গাজায় সুপেয় পানির তীব্র সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ

favicon
ভোরের আলো ডেস্ক:
যুদ্ধবিরতির পরও গাজায় সুপেয় পানির তীব্র সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজা উপত্যকায় সুপেয় পানির তীব্র সংকট অব্যাহত রয়েছে। নিরাপদ পানি সংগ্রহের জন্য অনেক পরিবারকে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে, পাশাপাশি বিশুদ্ধ পানির জন্য ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।


মানবিক সহায়তা সংস্থাগুলোর ওপর নির্ভর করে বাস্তুচ্যুত পরিবারগুলো খাদ্য সংগ্রহ করছে। যুদ্ধবিরতির চার মাস পেরিয়ে গেলেও গাজার সামগ্রিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।


জেনিনের এক বাসিন্দা বলেন, প্রতিদিন দুই থেকে তিন গ্যালন পানি সংগ্রহ করতে তিন থেকে চার ঘণ্টা সময় ব্যয় করতে হয়। তিনি জানান, ভোর ৫টায় উঠে পানির লাইনে দাঁড়াতে হয়, কারণ সকাল ৬টা থেকে ৮টার মধ্যেই পানি সরবরাহ শেষ হয়ে যায়।


মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, অবকাঠামোগত ক্ষতি ও সীমিত সরবরাহের কারণে গাজায় পানির সংকট দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।