শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিনোদনহানিয়া-অসীম রোম্যান্স: রমজানে ঘরোয়া বিয়ের সম্ভাবনা

হানিয়া-অসীম রোম্যান্স: রমজানে ঘরোয়া বিয়ের সম্ভাবনা

favicon
ভোরের আলো ডেস্ক:
হানিয়া-অসীম রোম্যান্স: রমজানে ঘরোয়া বিয়ের সম্ভাবনা

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বর্তমানে তার সৌন্দর্য ও অভিনয় দক্ষতার কারণে লাখো ভক্তের মন জয় করেছেন। তবে মাঝেমধ্যেই তাকে ঘিরে নানা গুঞ্জন শোনা যায়। এবার নেটিজেনদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার বিয়ে সংক্রান্ত গুঞ্জন।


পাকিস্তানের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী হানিয়া আমির ও পাকিস্তানি গায়ক অসীম আজহারের ভাঙা প্রেমের সম্পর্ক পুনরায় জোড়া লেগেছে। আরও বলা হচ্ছে, তারা আগামী রমজানে ঘরোয়া আয়োজনে বিয়ে করার পরিকল্পনা করেছেন।


তবে এ বিষয়টি নিয়ে এখনও হানিয়া আমির বা অসীম আজহার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কয়েক মাস আগে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, তারা পুনরায় সম্পর্কের মধ্যে প্রবেশ করেছেন, কিন্তু কেউ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।


উল্লেখ্য, হানিয়া ও অসীম একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটির মধ্যে ছিলেন। ২০১৮-২০১৯ সাল পর্যন্ত তারা সম্পর্কে ছিলেন, এরপর বিচ্ছেদ ঘটে। ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে জানান, “আমরা শুধু ভালো বন্ধু।”


অসীম আজহার হানিয়া থেকে বিচ্ছেদের পর, তিনি ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান করেন। কিন্তু তিন বছরের বাগদানের পর সেই সম্পর্কও শেষ হয়। গত বছরের আগস্টে হানিয়া অসীমের কনসার্টে উপস্থিত হন এবং তখন থেকেই পুনর্মিলনের গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।


নেটিজেনরা এ খবরকে ঘিরে সক্রিয়ভাবে চর্চা করছেন, এবং দুই তারকার সম্পর্ক নিয়ে নানা অনুমান করছে।