শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বগৃহবন্দি করা হবে গুয়ানিপাকে, কর্তৃপক্ষের দাবি শর্ত ভঙ্গ

গৃহবন্দি করা হবে গুয়ানিপাকে, কর্তৃপক্ষের দাবি শর্ত ভঙ্গ

favicon
ভোরের আলো ডেস্ক:
গৃহবন্দি করা হবে গুয়ানিপাকে, কর্তৃপক্ষের দাবি শর্ত ভঙ্গ

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদো অভিযোগ করেছেন, সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের হাতে মুক্তি পাওয়ার অল্প সময়ের মধ্যেই তার এক ঘনিষ্ঠ সহযোগীকে সশস্ত্র ব্যক্তিরা জোরপূর্বক তুলে নিয়ে গেছে।


সোমবার দেওয়া এক বিবৃতিতে মাচাদো দাবি করেন, রাজধানী কারাকাসে বেসামরিক পোশাকধারী অস্ত্রধারীরা জাতীয় পরিষদের সাবেক সহসভাপতি হুয়ান পাবলো গুয়ানিপাকে ধরে নিয়ে যায়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গুয়ানিপার তাৎক্ষণিক মুক্তির দাবি জানান।


তবে দেশটির পাবলিক প্রসিকিউটরস অফিস পরে নিশ্চিত করে যে, ৬১ বছর বয়সী গুয়ানিপাকে পুনরায় আটক করা হয়েছে এবং মুক্তির শর্ত ভঙ্গ করায় তাকে গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও তার ওপর আরোপিত শর্তগুলো প্রকাশ করা হয়নি।


রোববার কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই এই ঘটনা ঘটে। ওইদিন আরও দুই বিরোধী নেতার সঙ্গে গুয়ানিপাকে মুক্তি দেওয়া হয়েছিল। একই সময়ে প্রায় তিন দশকের সমাজতান্ত্রিক শাসনামলে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অন্তর্ভুক্ত করে একটি সাধারণ ক্ষমা আইন নিয়ে ভোটের প্রস্তুতি চলছিল।


মুক্তির পর গুয়ানিপা কারাকাসের কয়েকটি আটক কেন্দ্র পরিদর্শন করেন এবং রাজনৈতিক বন্দিদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, দীর্ঘ সময় আত্মগোপন ও আটকের পর তিনি মুক্তি পেয়েছেন।