শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বতারেক রহমানের শপথে মোদিকে আমন্ত্রণ, তবে উপস্থিতি অনিশ্চিত

তারেক রহমানের শপথে মোদিকে আমন্ত্রণ, তবে উপস্থিতি অনিশ্চিত

favicon
ভোরের আলো ডেস্ক:
তারেক রহমানের শপথে মোদিকে আমন্ত্রণ, তবে উপস্থিতি অনিশ্চিত

বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-এর শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে আমন্ত্রণ জানানো হলেও তার সরাসরি উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।


জানা গেছে, একই দিনে মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ-এর সঙ্গে মোদির পূর্বনির্ধারিত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এ কারণে তার ঢাকায় আসার সম্ভাবনা কম বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।


তবে মোদি ব্যক্তিগতভাবে উপস্থিত না থাকলেও ভারতের পক্ষ থেকে একজন উচ্চপদস্থ প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সম্ভাব্য প্রতিনিধিদের মধ্যে ভারতের উপ-রাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রীর নাম আলোচনায় রয়েছে।


শপথ অনুষ্ঠানকে আন্তর্জাতিক মাত্রা দিতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। পাশাপাশি চীন, মালয়েশিয়া, সৌদি আরব ও তুরস্কসহ কয়েকটি বন্ধুপ্রতীম দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।


সূত্র: হিন্দুস্তান টাইমস