শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিনোদনরাজধানীতে সড়কে হামলার শিকার অভিনেত্রী মনিরা মিঠুর ছেলে

রাজধানীতে সড়কে হামলার শিকার অভিনেত্রী মনিরা মিঠুর ছেলে

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজধানীতে সড়কে হামলার শিকার অভিনেত্রী মনিরা মিঠুর ছেলে

রাজধানীর সড়কে হামলা ও মারধরের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী নিজেই।


মনিরা মিঠু একটি গাড়ির ছবি শেয়ার করে জানান, একটি দ্রুতগতির গাড়ি তাদের গাড়ির পেছনে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করে। পরে তার ছেলে উপন্যাস গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে দুজন ব্যক্তি তাকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।


তিনি জানান, হামলার সময়কার ভিডিও ধারণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট গাড়ির নম্বর (ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫) উল্লেখ করেছেন।


গণমাধ্যমকে মনিরা মিঠু বলেন, হামলার ঘটনায় তার ছেলে চোখে গুরুতর আঘাত পেয়েছেন। এ বিষয়ে রাজধানীর উত্তরার তুরাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি।